মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
সংস্কৃতি আন্দোলন থেকে টেলিভিশন নাট্য নির্মাণে স্বতন্ত্র পথচলা: নির্মাতা সঞ্জীব দাস সুবর্ণচর রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি আদায়ের অভিযোগ মুন্সীগঞ্জে এইচএসসি-২০২৬ পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যৌতুকের বলি ৩ সন্তানের জননী: স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গোয়ালঘরে লাশ ফেলে পালালো স্বামী নড়াইলে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত অবৈধ প্লাস্টিক কারখানা নিয়ে অনুসন্ধানে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুধারামে মাদক কারবারিকে গণধোলাই- পুলিশে সোপর্দ নোয়াখালী মাদক বিরোধী কমিটির ইউএনও’র সাথে মতবিনিময় ও সম্মাননা ক্রেস্ট প্রদান

শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্দ্যোগে দুইদিন ব্যাপী ২০তম মেধাবৃত্তি পরীক্ষা

সেনবাগ, নোয়াখালী:

২০তম মেধাবৃত্তি পরীক্ষা

দেশে শিক্ষা বিস্তার কার্যক্রমের প্রসার ও শিক্ষা মানোন্নয়নের ক্ষেত্রে মেধাবিকাশকে উৎসাহিত করার লক্ষ্যে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদি গ্রামে অবস্থিত চিলাদি শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন প্রত্যান্ত অঞ্চলের শিক্ষা বঞ্চিত শিক্ষা থেকে ঝরে পড়া ছাত্র-ছাতীদেরকে শিক্ষার প্রতি আরও উৎসাহিত করার লক্ষ্যে চিলাদি শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নোয়াখালী সেনবাগে সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী বেসরকারি বৃত্তি প্রকল্প।

২০তম মেধাবৃত্তি পরীক্ষা

প্রতি বছরের মত এবারও চিলাদি শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনটির উদ্যোগে ২০তম মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ও শনিবার দুইদিন ব্যাপী সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত চিলাদি মহিলা আলিম মাদ্রাসা ও চিলাদি সরকারী প্রাথমিক বিদ্যালয় দুইটি কেন্দ্রে উক্ত শিক্ষা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়। প্রথম দিন এ পরীক্ষায় সেনবাগ ও সোনাইমুড়ী এবং বেগমগঞ্জ উপজেলা ছাড়া পাশ্ববর্তী কুমিল্লা জেলার মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলাসহ ৫৯ টি সরকারী-বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ও কিন্ডার গার্ডেন কেজি স্কুল এবং মাদ্রাসা-এর ৩য় শ্রেনী থেকে ৫ম শ্রেনীর ৮৫২ শতাধীক শিক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। দ্বিতীয় দিন ৩২টি মাধ্যমিক সমমানের ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেনির ৬০৫ শতাধীক শিক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

২০তম মেধাবৃত্তি পরীক্ষা

পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন চিলাদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান ও কেন্দ্র সচিব চিলাদি মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জসিম উদ্দিন আশ্রাফী, উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের সদস্য ও ছাতারপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার মো. কামরুল ইসলাম। সার্বিক বিষয়ে তত্তাবধায়ন করেন ফাউন্ডেশনের সভাপতি মাষ্টার আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. কামাল উদ্দিন এবং বৃত্তি পরিচালনা কমিটির সদস্য ও নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি-ঢাকার অর্থ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন হৃদয় ।

ফাউন্ডেশনের সভাপতি মাষ্টার আবদুল খালেক বলেন, ২০০৫ সাল থেকে ধারাবাহিকভাবে পরিচালিত নোয়াখালীর অন্যতম সাড়া জাগানো শিক্ষাবান্ধব উদ্যোগ ‘চিলাদি শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন ’ শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতি বছর কুমিল্লা ও নোয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে থাকে। আমরা চিশিউফানের বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: