বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের মানিকগঞ্জে আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন চৌদ্দগ্রামে কানাইল খালে মাছের পোনা অবমুক্ত করলেন ডিসি স্কুল ছাত্রী আনজুম হত্যা মামলার চার্জশিটে নারাজি, পুনঃ তদন্তের জন্য সিআইডি কে নির্দেশ বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন এক মাসের ব্যবধানে গোবিপ্রবিতে ভিসি পদে ফের পরিবর্তন: নতুন উপাচার্য ড. সোহেল হাসান আসছে সালমান শাহকে নিয়ে নতুন সিনেমা ইরানকে একঘরে করার হুমকি ট্রাম্পের, নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নতুন আমদানি নীতি-২০২৬ জারি, এলসি ছাড়াই পণ্য আমদানির সুযোগ

ইমরানের মুখে পরীমণির প্রশংসা

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে দুটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন। ছবিগুলো প্রকাশের পর পরই তা নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

চলচ্চিত্র পুরস্কারজয়ী এই সংগীতশিল্পী

ছবিগুলো ‘বিশ্বসুন্দরী’ সিনেমার সেই জনপ্রিয় গানের শুটিংয়ের সময়ের। যে গানে পরীমণিকে অপূর্ব সুন্দর লেগেছিল বলে নিজেই জানিয়েছেন গায়ক ইমরান।

নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে ইমরান লেখেন, ‘তুই কি আমার হবি রে এই গানটি সিনেমার জন্য করা আমার সবচেয়ে পছন্দের গান। বিশ্বসুন্দরী সিনেমার নায়িকা ছিলেন পরীমণি। গানটিতে তাকে অপূর্ব সুন্দর লেগেছিল। ১২৬ মিলিয়ন ভিউ গানটির।

চলচ্চিত্র পুরস্কারজয়ী এই সংগীতশিল্পী

মূলত ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় ব্যবহৃত হওয়া ‘তুই কি আমার হবি রে’ গানটির কথা বলতে গিয়েই স্মৃতিচারণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই সংগীতশিল্পী। এই গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও কনা। গানটির ভিডিওতে পরীমণির সঙ্গে জুটি বাঁধেন অভিনেতা সিয়াম আহমেদ।

চলচ্চিত্র পুরস্কারজয়ী এই সংগীতশিল্পী

গানটির কথা, সুর ও সংগীতায়োজনের পাশাপাশি পরীমণি ও সিয়ামের রসায়ন দারুণভাবে পছন্দ করেছিল দর্শক। বিশেষ করে গানটিতে পরীমণির সাজ ও লুক ছিল নজরকাড়া। ইমরানের দেওয়া পোস্টটি সেই জনপ্রিয়তাকে আবারও উসকে দিল। গানটির ভিউ ১২৬ মিলিয়নের বেশি বলে উল্লেখ করেন গায়ক।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: