শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর

৩০৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ৯০ হাজার টাকা জরিমানা আদায়

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে আজ পরিবেশ অধিদপ্তর বাগেরহাট ও শেরপুর জেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।

অভিযানে দুইটি মোবাইল কোর্টের মাধ্যমে তিনটি মামলায় আট হাজার টাকা জরিমানা আদায় ও ৩০৯ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। একই সঙ্গে দোকান মালিক ও সাধারণ জনগণকে সতর্কতামূলক বার্তা প্রদান এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

যানবাহন কর্তৃক মানমাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে খুলনা ও ঢাকা মহানগরের বাংলা কলেজ, মিরপুর এলাকায় পরিবেশ অধিদপ্তর দুইটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। অভিযানে ১৭টি মামলার মাধ্যমে ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং সংশ্লিষ্ট চালকদের সতর্ক করা হয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুসারে আজ লালমনিরহাট, ঝিনাইদহ, চট্টগ্রাম মহানগর, খুলনা, নাটোর, ঢাকার শ্যামলী ও মানিক মিয়া এভিনিউ এলাকায় সাতটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩২টি মামলার মাধ্যমে ৪২ হাজার একশত টাকা জরিমানা আদায় ও ৬১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়া একাধিক যানবাহনের চালককে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুসারে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে খুলনা জেলায় পরিচালিত এক মোবাইল কোর্টে একটি মামলায় পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর কর্তৃক দূষণবিরোধী এ ধরনের অভিযান সারাদেশেই অব্যাহত থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: