মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তার চাদর, প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি বড়াইগ্রামে অবৈধ ‘ঢাকা কিং বেকারি’তে যৌথ অভিযান: ম্যানেজার আটক, ২০ হাজার টাকা জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাতেও খোলা কুলাউড়ার শপিংমল-দোকানপাট কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন আগামীকাল জেবিএবি নির্বাচন: সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা কম‌লো স্বর্ণালংকারের দাম ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট বোলার দেখে খেলিনি, বলের মেরিট বুঝে খেলেছি : তানজিদ আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

শমী কায়সার তৃতীয় বিয়ে করলেন

নিউজ ডেস্ক :: দেশের নন্দিত অভিনেত্রী শমী কায়সার বিয়ে করেছেন। বরের নাম রেজা আমিন সুমন। তিনি পেশায় ব্যবসায়ী। অভিনেত্রীর পারিবারিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সূত্র বলছে, গত ২৭ সেপ্টেম্বর বিয়ে সম্পন্ন হয়েছে শমীর। গেল ৭ অক্টোবর ছিলো গায়ে হলুদের অনুষ্ঠান৷ আর ৯ অক্টোবর ছিলো বিয়ের রিসিপশন। এই আয়োজনে উপস্থিত ছিলেন বর-কনের দুই পরিবারের সদস্য ও কাছের মানুষেরা।

নব্বই দশক মাতানো অভিনেত্রী শমী কায়সারের এটি তৃতীয় বিয়ে। শমী-রেজার চেনা জানা বছর খানেক আগে থেকেই। পূর্ব পরিচয়ের সূত্রে প্রেম ও বিয়ে। বর রেজা আমিন সুমনেরও এটি দ্বিতীয় বিয়ে। তার আগের সংসারে দুই সন্তান রয়েছে।

এর আগে তিনি ১৯৯৯ সালে ভারতীয় নাগরিক ব্যবসায়ী অর্ণব ব্যানার্জী রিঙ্গোকে বিয়ে করেন। দুই বছর পর তাদের বিচ্ছেদ ঘটে।

পরবর্তীতে তিনি ২০০৮ সালের ২৪ জুলাই মোহাম্মদ আরাফাতকে বিয়ে করেন। নানা কারণে সেই সংসারও টেকেনি শমীর৷ এবার তিনি ঘর বাঁধলেন রেজা আমিন সুমনের সঙ্গে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: