সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আমন ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণ, দুশ্চিন্তায় কৃষক

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে আমন ধান কাটাই-মাড়াই শুরুর পূর্বে কারেন্ট ও মাজরা পোকার আক্রমণ দেখা যাওয়ায় আমন ক্ষেত রক্ষা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষিরা। মাত্র দুই সপ্তাহ পরেই ক্ষেতের ধান কাটাই-মাড়াই করে ঘরে তুলতে পারবেন কৃষক। এজন্য প্রস্তুতিও চলছে প্রত্যেক কৃষক পরিবারে।

কারেন্ট ও মাজরা পোকার আক্রমণ

 

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকার আমন ক্ষেত ঘুরে দেখা গেছে, উপজেলার অধিকাংশ আমন ক্ষেতে কারেন্ট ও মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে বেশ কিছু জমির ধান গাছ শুকিয়ে গেছে। পোকার হাত থেকে আমন ক্ষেত রক্ষার জন্য কীটনাশক ওষুধ স্প্রে করতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। এতে কৃষককের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।

কৃষকরা বলছেন, ধান ক্ষেতে কারেন্ট পোকা ধান গাছের নিচের অংশ কেটে দিচ্ছে। এতে করে পাতা শুকিয়ে ধান গাছ মরে যাচ্ছে। একইভাবে মাজরা পোকার আক্রমণে পরিপক্ক হওয়া আগেই ক্ষেতের গাছের শীষের ধান পাতানে পরিণত হয়ে যাচ্ছে। এছাড়াও কিছু কিছু ধানের গোড়া পচে গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এমন অবস্থায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

কারেন্ট ও মাজরা পোকার আক্রমণ

 

উপজেলার আলাদিপুর ইউনিয়নের আলাদিপুর এলাকার কৃষক মকবুল হোসেন ও বেতদীঘি ইউনিয়নের মাদিলাহাট এলাকার কৃষক আবু সালেহ বলেন, শেষ সময়ে আমন ক্ষেতে পোকার আক্রমণ নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। ধান গাছে শীষ বের হয়েছে এ সময় জমিতে কীটনাশক ওষুধ স্প্রে দেওয়া নিয়ে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে। প্রতিদিন বিভিন্ন প্রকার কীটনাশক ওষুধ স্প্রে করতে হচ্ছে, তবুও পোকার হাত থেকে ক্ষেতকে রক্ষা করা যাচ্ছে না। এতে কাঙ্খিত ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এই দুই কৃষক।

তাদের অভিযোগ, উপজেলা কৃষি বিভাগের তালিকাভুক্ত কিছু নিদিষ্ট কৃষক ছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তারা অন্যদের তেমন খোঁজখবর রাখেন না। বাধ্য হয়ে কীটনাশক ওষুধের দোকানদারদের পরামর্শে কীটনাশক ওষুধ এনে জমিতে স্প্রে করছেন তারা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি আমন চাষ মৌসুমে উপজেলার পৌর এলাকাসহ সাতটি ইউনিয়নে ১৮ হাজার ১৪৮ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে আগাম জাতের ধান রয়েছে ৩ হাজার ২০০ হেক্টর জমি। আগাম জাতের মধ্যে হাইব্রিড ও উপশী জাতের তেজগোল্ড, ব্রি-৯০, বিনা-১৭, সম্পা কাটারি, জাঁপাড়ী, ধানি গোল্ডসহ বিভিন্ন জাতের ধান রয়েছে।

কৃষকদের অভিযোগ অস্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফ আব্দুল্লাহ বলেন, আবহাওয়ার তারতম্যের কারণে আমন ক্ষেতে একটু বেশি পোকার আক্রমণ দেখা দিয়েছে। এনিয়ে কৃষকদের সঙ্গে মাঠ পর্যায়ে উঠান বৈঠকসহ বিভিন্নভাবে পরামর্শ দেওয়া হচ্ছে কৃষি বিভাগ থেকে। ইউনিয়ন পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সাথে সাথে তিনিও মাঠ পর্যায়ে সার্বিক খোঁজখবর নিচ্ছেন। কৃষকদের ভালো মানের ওষুধ স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে ইতোমধ্যেই আমন ধান কাটাই-মাড়াই শুরু হয়ে গেছে। তবে ৩৪ সুগন্ধি ধান শেষে কাটাই মাড়াই করা হয় সেজন্য সুগন্ধি ধান নিয়ে কৃষকরা একটি বেশি দুশ্চিন্তায় পড়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: