শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন

হিন্দু নেতৃবৃন্দদের সঙ্গে সাতক্ষীরা- ২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক এর মতবিনিময়

সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গোয়ালপোতার হিন্দু নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময় করেছে সাতক্ষীরা- ২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক ।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে সাতক্ষীরা- ২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক এর নিজস্ব বাসভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এর আগে সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের জামায়ত মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছ এর নিজস্ব বাসভবনে একত্রিত হয়ে গোয়ালপোতা গ্রামের হিন্দু নেতৃবৃন্দ মোটরসাইকেল শোভাযাত্রা দিয়ে সাতক্ষীরা- ২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক এর বাড়িতে আগমন করেন ।

এসময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়নের জামায়ত মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছ, আগরদাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলন, জি জি কে এইচ কানাইলাল উচ্চ বিদ্যালয় এর সভাপতি মো. নজিবুল্লাহ, গোয়ালপোতা ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য সুভাষচন্দ্র মন্ডল,সমাজসেবক সুনীল গাইন, পূর্ণচন্দ্র বাঁশে,কার্তিক গাইন, ভবসিন্ধু সরকার, দিলীপ সরকার, দীনবন্ধু সরকার, সৌম্য সরকার, তন্ময় বাঁশে, তাপস সরকার, বরুণ সরকারসহ শতাধিক হিন্দু নেতৃবৃন্দ।

এ সময় আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছর উন্নয়নকল্পে অবহেলিত গোয়ালপোতা গ্রামের উন্নয়নকল্পে রাস্তা সংস্কার ও বর্ধিতকরণ, মন্দির ও মসজিদ সংস্কার, ব্রিজ, কালভার্ট, প্রাইমারি ও হাই স্কুল সংস্কার,জলবদ্ধতা নিরসন,চাঁদাবাজি ও দখলদারিত্বদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন দাবি জানান গোয়ালপোতা হিন্দু নেতৃবৃন্দ এবং আগামী নির্বাচনে জামায়াত মনোনীত সাতক্ষীরা -২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক এর সঙ্গে একত্বতা ঘোষণা করে কাজ করার অঙ্গীকারবদ্ধ হন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: