শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
সড়কবিহীন দুই সেতু পড়ে আছে ৩ বছর বাইরে বসেও বাংলাদেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা: হুইপ অপু মামলা ঝুলছে ৪০ হাজার বিচারক মাত্র ৫ জন ডেঙ্গুতে মৃতদের ২৫% ডায়াবেটিস রোগী ১১ দলীয় জোট: জামায়াত ‘একতরফা’ সিদ্ধান্ত নেওয়ায় নাখোশ এনসিপি রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে আসলে কী ঘটছে? কুমিল্লায় হেফাজতের আপত্তির মুখে বন্ধ হলো তাহেরীর মাহফিল ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান

কালিগঞ্জের চাঁচাই ফুটবল মাঠে ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চাঁচাই ফুটবল মাঠে গ্রামীণ খেলাধুলার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় খেলা হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উৎসাহে মুখর পরিবেশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলার শুরু থেকেই মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দুই দলের খেলোয়াড়দের কৌশল, দক্ষতা ও দ্রুত গতির খেলা দর্শকদের মুগ্ধ করে তোলে। প্রতিটি মুহূর্তে মাঠ ও আশপাশের এলাকা উল্লাসে মুখরিত হয়ে ওঠে।

স্থানীয় ক্রীড়া সংগঠক ও সামাজিক নেতৃবৃন্দ জানান, গ্রামের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাধুলা পুনরুজ্জীবিত করতেই এই আয়োজন করা হয়েছে। তরুণ প্রজন্মকে মাঠমুখী করা এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা জানান।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির সভাপতি। উপস্থিত অতিথিরা বলেন, হাডুডু শুধু খেলা নয়, এটি বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীকযা প্রজন্ম থেকে প্রজন্মে ধরে রাখা প্রয়োজন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: