বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৭নং তারালী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটিতে আওয়ামীলীগ ও যুবলীগের কর্মীদের অন্তর্ভুক্ত করার অভিযোগে বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এতে ত্যাগী, নির্যাতিত ও নাশকতা মামলার আসামী এবং কারাবরণকারী বিএনপি নেতাদের বাদ দেয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় নেতাকর্মীরা। বুধবার (২৯ অক্টোবর -২০২৫) বিকাল ৫টায় কালিগঞ্জ উপজেলার তারালী রোড সংলগ্ন নং চার রাস্তা মোড়ে এ মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন এক নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম গাজী, সাবেক ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর সলাম,ইব্রাহিম খলিল,সাবেক উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি এবাদুল ইসলাম।উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম গাজী,বিএনপি নেতা আব্দুল জলিল, রেজাউল ইসলাম গাজী,আব্দুল মজিদ, রাজু সরদার, আমিনুল ইসলাম,হামিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন,শাওন মুখার্জী প্রমূখ।সহ তারালী ইউনিয়ন বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, “দীর্ঘদিন ধরে যারা বিএনপির রাজনীতি করে আসছেন, দুঃসময়ে কারাভোগ করেছেন, তাদের বাদ দিয়ে আওয়ামী ও যুবলীগের পদধারী ব্যক্তিদের নিয়ে ৭১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। যা দলের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী।”তারা বলেন, “বিএনপি একটি ত্যাগ ও আদর্শের সংগঠন। দুঃসময়ে যেসব নেতা-কর্মী দলের জন্য সংগ্রাম করেছেন, তাদের মূল্যায়ন না করে প্রতিপক্ষ রাজনৈতিক দলের লোকজনকে জায়গা দেওয়া হলে সংগঠনের ভিত দুর্বল হবে।
”বক্তারা কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা চাই, এই কমিটি বাতিল করে ত্যাগী, নির্যাতিত ও নিবেদিতপ্রাণ বিএনপি নেতা-কর্মীদের সমন্বয়ে নতুন করে কমিটি গঠন করা হোক।”মানববন্ধন ও সংবাদ সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক বিএনপি নেতা-কর্মী অংশগ্রহণ করেন।