বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
বনপাড়ার ‘আমানা বিগ বাজার’-এ মূল্য জালিয়াতি, ভ্যাট ফাঁকি ও মাদক উপকরণ বিক্রির অভিযোগ লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে বহিষ্কার, নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা সঙ্কটে হল্টেড এক ডজন প্রতিষ্ঠান ফুলবাড়ী সীমান্তে দুইদিনের পৃথক অভিযানে ২লাখ ৭৬ হাজার টাকার মাদক আটক কালিয়াকৈরে ওসির বিরুদ্ধে জব্দ ঘোড়া বিক্রির অভিযোগ, পরে সমালোচনার মুখে নিলামে বিক্রি করল প্রশাসন রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ রাসিক প্রশাসকের ফুলবাড়ীতে সর্দি, জ্বর ও ডায়েরিয়ার প্রাদুর্ভাবে, স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে রোগীর চাপ চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল সিএনজি চালকের বসতঘর হেফাজত নেতা নদভীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক এশিয়ান কাপ বাছাই আজ, জয়ের খোঁজে বাংলাদেশ

কালিগঞ্জের বসন্তপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নাগরিক আটক

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুর সীমান্ত এলাকা থেকে বীরেশ্বর দাশ গুপ্ত (৪৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির বসন্তপুর ক্যাম্পের সদস্যরা ক্যাম্প সংলগ্ন নদীর বাংলাদেশ সীমানা থেকে তাকে আটক করেন।

আটক বীরেশ্বর দাশ গুপ্ত ভারতের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম থানার সুরঞ্জন দাশ গুপ্তের ছেলে।
আটক ভারতীয় নাগরিককে বুধবার (২৯ অক্টোবর) সকালে কালিগঞ্জ থানায় সোপর্দ করে বিজিবি।

থানা সূত্রে জানা গেছে, বিশেষ কায়দায় চারকোনা বিশিষ্ট ট্যাঙ্ক (নৌকা) বানিয়ে তার ভিতরে বসে কালিন্দী নদী পার হয়ে অবৈধভাবে বাংলাদেশ সীমানায় অনুপ্রবেশ করায় স্থানীয় জনতার সহায়তায় ভারতীয় নাগরিক বীরেশ্বর দাশ গুপ্তকে আটক করে বিজিবি। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।

আটক বীরেশ্বর দাশ গুপ্ত জানান, তিনি নিজেদের সীমানা দিয়ে কুল্যার মোড় থেকে গৌরেশ্বর নদী এলাকায় যাওয়ার জন্য তার তৈরীকৃত নৌকায় রওনা হয়েছিলেন। কিন্তু জোয়ার-ভাটার হিসাব বুঝতে ভুল হওয়ায় ভাটির টানে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশ সীমানায় এসে যায়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, অবৈধভাবে বাংলাদেশ সীমানায় অনুপ্রবেশের অভিযোগে বীরেশ্বর দাশ গুপ্ত নামে এক ভারতীয় নাগরিককে আটকের পর থানায় হস্তান্তর ও মামলা দায়ের করে বিজিবি। বুধবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: