শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেনে বিঘ্ন, বিপাকে গ্রাহকেরা তৃণমূলে নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন নতুন মার্কিন শুল্কের প্রস্তাবে ক্ষুব্ধ বিভিন্ন দেশ

উদিচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত

শেখ ফরিদ আহমেদ গোপালগঞ্জ থেকে: ‘প্রগতির পথে জীবনের গান’ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হলো বাংলাদেশ উদিচী শিল্পী গোষ্ঠীর গোপালগঞ্জ জেলা সংসদ আয়োজিত ৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন বর্ণাঢ্য আয়োজন ।

গোপালগঞ্জ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা ও মনোজ্ঞ পরিবেশনায় মুখর ছিল শিল্পকলা একাডেমীর অডিটোরিয়াম বাংলাদেশ উদিচী শিল্পী গোষ্ঠী গোপালগঞ্জ জেলা সংসদের ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে, আনন্দ উল্লাসে ও সাংস্কৃতিক আবহে উদযাপিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৫টায় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আয়োজনটি পরিণত হয় জেলার অন্যতম সাংস্কৃতিক উৎসবে।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীতের মাধ্যমে সূচনা হয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন— উদিচী কেবল একটি সাংস্কৃতিক সংগঠন নয়, এটি বাংলাদেশে গণসংস্কৃতি ও মানবমুক্তির আন্দোলনের প্রাণশক্তি। তাঁরা উদিচীর দীর্ঘ সাংগঠনিক পথচলার ঐতিহ্য তুলে ধরে প্রগতিশীল, মানবিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির শিল্পচর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে গোপালগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া চারজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।

উদিচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

 

সম্মাননা প্রাপ্তরা হলেন—
স্বাধীনতা পূর্ব ও উত্তর আর্ট কাউন্সিল শিক্ষক, সংগীতশিল্পী এবং গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর সাবেক অধ্যক্ষ ওস্তাদ অনিল বিশ্বাস, বিশিষ্ট তালযন্ত্রী, অনুষ্ঠান সমন্বয়ক ও জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক শিব শংকর অধিকারী,নজরুলগীতি কন্যা হিসেবে পরিচিত কণ্ঠশিল্পী নিপর্ণা বিশ্বাস,কবি ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী।

তাঁদের প্রত্যেককে ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় পরিধান এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এরপর অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। গোপালগঞ্জের শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর শিল্পীরা সংগীত, নৃত্য,পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি রাঙিয়ে তোলেন। অংশগ্রহণ করে
উদিচী গোপালগঞ্জ জেলা সংসদ, সুর সন্ধান শিল্পী গোষ্ঠী, ত্রিবেণী গণ সাংস্কৃতিক সংস্থা, মধুমতি শিল্পী গোষ্ঠী, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, কাশবন সাহিত্য পত্রিকা শিল্পী গোষ্ঠী প্রমুখ সংগঠন।

দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার এ আয়োজনে শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে রাখে। উপস্থিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও শিল্পপ্রেমীরা একে ‘গোপালগঞ্জের সাম্প্রতিক কালের অন্যতম সফল সাংস্কৃতিক আয়োজন’ হিসেবে অভিহিত করেন।

বাংলাদেশ উদিচী শিল্পী গোষ্ঠী গোপালগঞ্জ জেলা সংসদের সভাপতি নাজমুল ইসলাম অনুষ্ঠানের পরিচালনা, সমন্বয় ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। তাঁর নিবেদিত মনোভাব ও নিখুঁত ব্যবস্থাপনা দর্শকদের প্রশংসা কুড়ায়।

উদিচী শিল্পী গোষ্ঠীর ৫৭ বছরের দীর্ঘ সাংস্কৃতিক আন্দোলন স্মরণে আয়োজিত এই অনুষ্ঠান প্রমাণ করে— সংগীত, নৃত্য, নাটক, কবিতা ও কলা হোক মানবমুক্তির সংগ্রামের হাতিয়ার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: