সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

শিরোনাম
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী

গোপালগঞ্জে প্রাণবন্ত আয়োজনে দৈনিক বাংলাদেশ বাণীর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ থেকে: “সত্যের পথে, ন্যায়ের কণ্ঠে”— এই শ্লোগানকে হৃদয়ে ধারণ করে গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় গোপালগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজন করা হয় এক মনোজ্ঞ আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান।

সভায় সভাপতিত্ব করেন দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি অশোক সেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক এস. এম. হুমায়ুন কবীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার সাংবাদিক চৌধুরী হাসান মাহমুদ, দৈনিক সবুজ বাংলা-এর জেলা প্রতিনিধি .সাইফুর রশিদ চৌধুরী, বৈশাখী টিভির শেখ মোস্তফা জামান, চ্যানেল এস টিভির কাজী মাহামুদ, ৭১ টিভির আজিজুর রহমান রনি, চ্যানেল ২৪-এর বাদল সাহা, দৈনিক ভোরের পাতা-র হেমন্ত বিশ্বাস, দৈনিক মুক্তির সমাচার-এর বাবলা মোল্লা, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি-র মো. আবিদ হাসান মুছা এবং দৈনিক শেষ সংবাদ-এর তানভীর হোসেনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন,
“বাংলাদেশ বাণী শুধু একটি পত্রিকা নয়— এটি সত্যের এক আলোকবর্তিকা। ন্যায়নিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি ইতিমধ্যেই পাঠকের আস্থা অর্জন করেছে।”

তারা বাংলাদেশ বাণী পত্রিকার ভবিষ্যৎ সাফল্য কামনা করে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে এই পত্রিকা হোক জাতির কল্যাণের অনন্য সহযাত্রী।

আলোচনা শেষে রঙিন বেলুনে, শুভেচ্ছার ফুলে, আর হাস্যোজ্জ্বল মুখে কেক কেটে উদযাপন করা হয় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।
অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক সোহাগ সেন।

উৎসবমুখর এই আয়োজনে সাংবাদিক সমাজে তৈরি হয় এক বন্ধুত্বপূর্ণ ও প্রেরণাদায়ক পরিবেশ। দিনব্যাপী এই আয়োজনটি রঙিন স্মৃতি হয়ে থাকবে গোপালগঞ্জের সংবাদ জগতে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: