বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
বনপাড়ার ‘আমানা বিগ বাজার’-এ মূল্য জালিয়াতি, ভ্যাট ফাঁকি ও মাদক উপকরণ বিক্রির অভিযোগ লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে বহিষ্কার, নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা সঙ্কটে হল্টেড এক ডজন প্রতিষ্ঠান ফুলবাড়ী সীমান্তে দুইদিনের পৃথক অভিযানে ২লাখ ৭৬ হাজার টাকার মাদক আটক কালিয়াকৈরে ওসির বিরুদ্ধে জব্দ ঘোড়া বিক্রির অভিযোগ, পরে সমালোচনার মুখে নিলামে বিক্রি করল প্রশাসন রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ রাসিক প্রশাসকের ফুলবাড়ীতে সর্দি, জ্বর ও ডায়েরিয়ার প্রাদুর্ভাবে, স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে রোগীর চাপ চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল সিএনজি চালকের বসতঘর হেফাজত নেতা নদভীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক এশিয়ান কাপ বাছাই আজ, জয়ের খোঁজে বাংলাদেশ

মোংলায় সুন্দরবন ও নবায়নযোগ্য : জ্বালানি বিষয়ক চিত্রাংকণ এবং বিতর্ক প্রতিযোগিতা

মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবনের জীববৈচিত্র রক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে সচেতনতা সৃষ্টিতে শিশু চিত্রাংকণ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৫ নভেম্বর বুধবার সকালে হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করে থরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার। আয়োজনে সহযোগিতায় ছিলো হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

                            চিত্রাংকণ এবং বিতর্ক প্রতিযোগিতা

বুধবার সকাল ১০টায় চিত্রাংকণ ও বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হাওলাদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা, উপাধ্যক্ষ বিভাষ চন্দ্র বিশ্বাস, উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আনিসুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। অন্যান্যদের বক্তব্য রাখেন হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ মন্ডল, হলদিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বাস বাসন্তী, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর নেতা হাছিব সরদার, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র মেহেদী হাসান প্রমূখ।

                                চিত্রাংকণ এবং বিতর্ক প্রতিযোগিতা

প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা কৃষি অফিসারা বলেন জ্বালানির চাহিদার প্রধান অংশ পূরণ করছে জীবাশ্ম জ্বালানি। ফলে প্রাকৃতিক সম্পদ দ্রুত হ্রাস পাচ্ছে এবং পরিবেশের উপর বিরুপ প্রভাব ফেলছে যা জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। কাজেই জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরতার কোন বিকল্প নেই। টেকসই সবুজ বাংলাদেশ বিনির্মানে নবায়নযোগ্য জ্বালানিতেই আমাদের আস্থা রাখতে হবে। বিশেষ অতিথির বক্তৃতায় উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা বলেন নবায়নযোগ্য জ্বালানি হলো এমন শক্তির উৎস যা স্বল্পসময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং ব্যবহারের ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না। স্বাগত বক্তব্যে পরিবেশকর্মী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বলেন জ্বালানি নিরাপত্তার স্বার্থে আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি পরিহার করে পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে।

                            চিত্রাংকণ এবং বিতর্ক প্রতিযোগিতা

সভাপতির বক্তব্যে সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন বিশ্বের উষ্ণতা বৃদ্ধির কারণ জীবাশ্ম জ্বালানির উত্তোলন ও ব্যবহার। কাজেই জলবায়ু উষ্ণতা রোধে ন্যায্য জ্বালানি রূপান্তর ঘটাতে হবে এবং নবায়নযোগ্য জ্বালানির উপর আস্থা রাখতে হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ”বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য” বিষয়ক শিশু চিত্রাংকন ও ”বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নবায়নযোগ্য জ্বালানির উপরই নির্ভরশীল” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: