সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী

নোয়াখালীর সুবর্ণচরে ফেস্টুন লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে গাছের সাথে ফেস্টুন লাগানোর সময় বিদুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত মোক্তার হোসেন (৩২) উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আজু মিয়ার ছেলে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাটাবুনিয়া গ্রামের উপজেলা গেইটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নিহত মোক্তার হোসেন পেশায় একজন রং মিস্ত্রি ছিল। সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত আহবায়ক আবদুল্লা আল মামুন জাবেদ কে, সে তাঁর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে নিজের ফেস্টুন নিজে লাগানোর সময় অসাবধনাবশত গাছের ঢালের থাকা লিকেজ বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাঠিতে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চর আমান উল্যাহ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রতিনিধি মো.সিদ্দিক উল্যাহ বলেন, রাতে দিকে গাছের সাথে নিজের শুভেচ্ছা ফেস্টুন লাগাতে গিয়ে গাছের ঢালের সাথে বৈদ্যুতিক তার লেগে বিদ্যুত তাড়িতহয়ে ছিটকে মাটিতে পড়ে যায়।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান, পুলিশ নিহত যুবকের সুরতহাল রিপোর্ট তৈরী করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: