বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
বনপাড়ার ‘আমানা বিগ বাজার’-এ মূল্য জালিয়াতি, ভ্যাট ফাঁকি ও মাদক উপকরণ বিক্রির অভিযোগ লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে বহিষ্কার, নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা সঙ্কটে হল্টেড এক ডজন প্রতিষ্ঠান ফুলবাড়ী সীমান্তে দুইদিনের পৃথক অভিযানে ২লাখ ৭৬ হাজার টাকার মাদক আটক কালিয়াকৈরে ওসির বিরুদ্ধে জব্দ ঘোড়া বিক্রির অভিযোগ, পরে সমালোচনার মুখে নিলামে বিক্রি করল প্রশাসন রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ রাসিক প্রশাসকের ফুলবাড়ীতে সর্দি, জ্বর ও ডায়েরিয়ার প্রাদুর্ভাবে, স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে রোগীর চাপ চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল সিএনজি চালকের বসতঘর হেফাজত নেতা নদভীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক এশিয়ান কাপ বাছাই আজ, জয়ের খোঁজে বাংলাদেশ

নড়াইলে আগুনে পুড়লো তিন ব্যবসা প্রতিষ্ঠান, অগ্নিদগ্ধ ১

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট, নড়াইল : নড়াইল সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এসময় সাইফুল ইসলাম নামে এক দোকানি অগ্নিদগ্ধ হন। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোরে উপজেলার গোবরা বাজারের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নড়াইল ফায়ার সার্ভিস অফিসের ষ্টেশন কর্মকর্তা মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও ভুক্তভোগী দোকান মালিকেরা জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বাজারের সাইফুল ইসলামের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে দোকান থেকে মালামাল বের করার সময় এক মুদি দোকানী সাইফুল ইসলাম অগ্নিদগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। অগ্নিকাণ্ডে সঞ্জয় দাস এবং আবুল বাসার মিয়ার মিষ্টির দোকান আংশিক পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লক্ষাধিক টাকা বলে জানান ভুক্তভোগি ব্যবসায়ীরা।

নড়াইল ফায়ার সার্ভিস অফিসের ষ্টেশন কর্মকর্তা মাসুদ রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,বিদ্যুতের শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পরে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো সম্ভব হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: