বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
জীপুর প্রতিনিধি: বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া কর্মসুচী ২০২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিস গাজীপুর এর উদ্যোগে ও ব্যবস্থাপনায় কারাতে প্রতিযোগিতা জেলা প্রশাসন নাট মন্দ্রিরে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন একাডেমিক প্রতিষ্ঠান থেকে আগত কারাতে প্রশিক্ষণ প্রাপ্ত প্রতিযোগিদের ৪টি ইভেন্টে ভাগ করে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রায় শতাধিক প্রতিযোগী কারাতে অংশ গ্রহণ করে এর মধ্যে ৮-১০ বছর ২৫ কেজির নিচে ১+১ মহিলা ও পুরুষ ২জন, ২৫ কেজি এর উপরে ১+১ মহিলা ও পুরুষ ২জন, ১০- ১২ বছর ৩০ কেজির নিচে ১+১ মহিলা ও পুরুষ ২জন, ৩০ কেজির উপরে ১+১ মহিলা ও পুরুষ ২জন, ১২-১৪ বছর ৪০ কেজির নিচে ১+১ মহিলা ও পুরুষ ২জন, ৪০ কেজির উপরে ১+১ মহিলা ও পুরুষ ২জন, ১৪-১৬বছর ৪৫ কেজির নিচে ১+১ মহিলা ও পুরুষ ২জন, ৪৫ কেজির উপরে ১+১ মহিলা ও পুরুষ ২জন করে সকল প্রতি যোগিকে পুরস্কৃত করা হয়েছে।

বার্ষিক কারাত প্রতিযোগিতা
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোতাছেম বিল্ল্যাহর সভাপতিত্বে কারাত প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপপরিচালক আহাম্মদ হোসেন ভুইয়া। তিনি বলেন কারাতে হচ্ছে একটি আত্মরক্ষা মুলক প্রশিক্ষণ এতে নিজেকে রক্ষা সহ শরীরের শারীরিক গঠন পরিপুর্ণ করে। আপনারা যারা অভিবাক উপস্থিত রয়েছন তারা অবশ^ই বুঝবেন প্রশিক্ষণ দেওয়া পুর্বের একটি বাচ্চা কোন অবস্থায় ছিল এখন কোন অবস্থায় আছে অবশ্যই পুর্বের চেয়ে ভাল হবে। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী ও জেলা প্রধান কারাত প্রশিক্ষক মার্শাল শাহাজাদা প্রমুখ।