সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

শিরোনাম
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী

কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

দেশজুড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। তবে শনিবার (৮ নভেম্বর) রাত থেকেই রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমে শীতের আমেজ আরও বাড়বে।

আগামী চার দিন সারাদেশেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে প্রতিদিন ভোরে দেশের উত্তরাঞ্চলে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। ১০ নভেম্বর থেকে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ১১ নভেম্বর রাতের তাপমাত্রা আবারও কিছুটা নামতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। পঞ্চম দিনেও একই ধারা বজায় থাকবে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: