সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
দিল্লিতে আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি মাখানোর প্রতিবাদে উদীচীর সাংস্কৃতিক পরিবেশনা আয়াস, মারজিয়াদের বিরুদ্ধে কোন ধারায় কী কী অভিযোগ আনা হয়েছে জার্মান পর্যটকের সেই ল্যাপটপ নাটোর থেকে উদ্ধার দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি বাংলাদেশে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ, সুভাস্তু ডেভেলপমেন্টে দুদকের অনুসন্ধান চাঁদাবাজ-দখলদারদের জায়গা নেই বিএনপিতে চাঁদাবাজি ও দখলদারিতে জড়ালে কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী প্রয়োজনে আবু সাঈদের মতো জীবন দেব: জামায়াত এমপি দুর্গাপূজার ছুটিতে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ সড়কমন্ত্রীর

নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ইসির

নিউজ ডেস্ক :: ডিসি ও ইউএনওকে গালিগালাজ করার অভিযোগে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) মুজিবর রহমান নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার ঢাকা-৫ ও ঢাকা-১৮ আসনের উপনির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সাংবাদিকদের এ কথা জানান।

সিইসি জানান, ডিসি-ইউএনওকে গালিগালাজের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তবে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নিক্সন চৌধুরী দাবি করেন, নেতাকর্মীকে আটক করায় নালিশ করেছেন, গালিগালাজ করেননি।

তিনি বলেন, যদি তার বিরুদ্ধে মামলা হয়, তবে ডিসির বিরুদ্ধেও হওয়া উচিত। নিজেকে ষড়যন্ত্রের শিকার বলেও দাবি করেন নিক্সন চৌধুরী।

প্রসঙ্গত, ১০ অক্টোবর ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা পরিষদ উপনির্বাচন নির্বাচন চলাকালে এক কর্মীকে আটক করায় চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করে কতর্ব্যরত এক ম্যাজিস্ট্রেটকে নিক্সন চৌধুরী গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে। তেমনই একটি ফোনালাপের অডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নির্বাচনের পর একইদিন রাতে সমাবেশে থেকে জেলা প্রশাসককে হুমকি দেন স্বতন্ত্র সাংসদ।

মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি বলেন, নিক্সন চৌধুরীর বিরুদ্ধে যে অভিযোগ, তা আচরণ বিধির লঙ্ঘন। প্রয়োজনে নেওয়া হবে আইনি ব্যবস্থা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: