শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে

নড়াইলে তারুণ্যের উৎসবে দর্শক শ্রোতাদের ঢল

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট, নড়াইল : তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামুলক প্রচার কার্যক্রম শীর্ষক তারুণ্যের উৎসব ২০২৫ ও বহিরাঙ্গন অনুষ্ঠান উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়ায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ বেতারের আয়োজনে শনিবার (৮ নভম্নর) বিকেল ৫ টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম।
স্বাগত বক্তব্য দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।
বাংলাদেশ বেতার প্রশাসনের অতিরিক্ত পরিচালক সৈয়দ জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও উপপ্রকল্প পরিচালক মোঃ আলতাফ হোসেন, নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে শিশু কিশোর-কিশোরী ও নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মঞ্চে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে গান পরিবেশন করেন বাংলাদেশ বেতারের শিল্পী- মৌসুমী, ইকবাল, বিউটি ও গামছা পলাশ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: