বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ শুরু উজিরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও দুঃস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন – এমপি সান্টু চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নারীর শিক্ষা ও আত্মবিশ্বাস নিশ্চিতকরণে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয়ের উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অবসর থেকে রেকর্ড, আরেকটি অমর মেসি মুহূর্ত সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল মানিকগঞ্জের সিংগাইর মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে

প্রথমবার ধর্ষণের পর চুপ থাকায় দ্বিতীয়বার ধর্ষণ চেষ্টা

নিউজ ডেস্ক :: বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চমরপাথালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রী (১০) কে কয়েকদিন আগে ধর্ষণ করে একই এলাকার বাবলু শেখের ছেলে রাজীব শেখ (৩০)।

ভুক্তভোগী ছাত্রীর মা জানান, গেল চার দিন আগে একা পেয়ে তার মেয়েকে ধর্ষণ করে রাজিব। এ ঘটনায় মেয়ে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে লোক লজ্জায় কাউকে কোনও কিছু না বলে বিষয়টি গোপন রাখা হয়।

এতে করে ধর্ষক রাজীব বেপরোয়া হয়ে ওঠে। ফলে মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা অনুমান ৩টার দিকে বাড়িতে কেউ না থাকায় রাজিব আবারো মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করলে মেয়ের চিৎকার শুনে রাজিবকে ঘরের দরজা বন্ধ করে আটক করে স্থানীয়রা। পরে রাজীবের আত্মীয়স্বজন রাজিবকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে যায়।

এরপর স্থানীয়দের সহায়তায় রাজিবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে শেরপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পরপরই ওই রাতেই ঘটনায় অভিযুক্ত রাজিব শেখকে উপজেলার জয়লা বটতলা থেকে গ্রেপ্তার করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: