শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে

কালিগঞ্জ সদরে বিএনপির এমপি প্রার্থী কাজী আলাউদ্দীন এর লিফলেট বিতরণ

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জ সদরে মৎস্য সেট, দোকান, কাঁচাবাজার ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ ও ভোটারদের সাথে কুশল বিনিময় করেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দীন। ১২ নভেম্বর ২০২৫ (বুধবার) সকাল-৮ ঘটিকায় কালিগঞ্জ সদরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু, বিএনপি নেতা শেখ হাবিবুল্লাহ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শোকর আলী, কালিগঞ্জ উপজেলা তাতীদলের সদস্য সচিব ফারুক হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান, উপজেলা যুবদলের সদস্য শেখ ইয়াছিন আলী, মনিরুজ্জামান মনি, শেখ আলমগীর কবীর,জেলা তরুন দলের সিনিঃ যুগ্ম সম্পাদকশেখ আব্দুল আলিম, উপজেলা জাসাস এর যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সিনিঃযুগ্ন আহ্বায়ক শফিউল আলম মিলন, সদস্য ফরিদ উদ্দিন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, উপজেলা ছাত্রদল নেতা জাকির হোসেন, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তাসকিন মেহেদী তাজ, সহ-সভাপতি তৌহিদ হোসেন প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে দেশ ও জাতীর স্বাধীনতা ও সার্বভৌমত্ব, গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি প্রতিষ্ঠার স্বার্থে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য সকলকে আহবান জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: