শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে

কালিগঞ্জে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সুন্দর ও পরিবেশ বান্ধব সমাজ গঠনে প্লাস্টিক ও পলিথিন দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে কালিগঞ্জে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ সমাবেশ ও প্রতিযোগিতা অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে জহুরুল হক অডিটোরিয়ামে রূপান্তর-এর আয়োজনে ও বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম আকরাম হোসেন।

তিনি বলেন,পরিবেশ রক্ষা ও টেকসই ভবিষ্যতের জন্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণে তরুণদের সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম , রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া,কালিগঞ্জ উপজেলার রূপান্তরের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, রুপান্তরের শিক্ষা বিষয়ক সম্পাদক শিরিনা আক্তার ও মিডিয়া সম্পাদক শাহাদাত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন।

এ সময়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ধরনের সচেতনতামূলক উদ্যোগে শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় আরও বেশি উদ্বুদ্ধ হবে বলে মনে করছেন আয়োজকরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: