শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কালিগঞ্জে সেনাবাহিনীর মিডনাইট অপারেশনে অস্ত্র গুলিসহ আটক-১

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সেনাবাহিনীর মিডনাইট অপারেশনে শ্যামনগর, কালিগঞ্জ ও সুন্দরবন সংলগ্ন এলাকায় সেনা অভিযানে ১টি বন্দুক ও ২৭ রাউন্ড শর্ট গানের গুলি সহ সাইফুল ওয়াদুদ নামে ২ বনদস্যুকে আটক করেছে সাতক্ষীরার কালীগঞ্জের সেনা ক্যাম্পের সদস্যরা।
রবিবার (১৬ নভেম্বর) রাত ১টার দিকে কালিগঞ্জ আর্মি ক্যাম্প সেনাবাহিনী শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী এলাকায় এই অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, সেনাবাহিনীর একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ছোট টেংরাখালী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১ টি সিঙ্গেল ব্যারেল বন্দুক, ২৭ রাউন্ড শটগানের গুলি সহ এস এম সাইফুল ওয়াদুদ কে (৫০) আটক করা হয়। আটক এস এম সাইফুল ওয়াদুদ শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের মৃত আবু বক্কর সরদারের ছেলে।

অভিযান পরিচালনাকারী সদস্যরা জানান, সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে আসামি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলাবারুদ জব্দ করা হয়েছে। উল্লেখ্য, আটক সাইফুল ওয়াদুদ এর আগেও ২০১৭ সালে হরিনগর বাজার এলাকা থেকে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে (১৭ নভেম্বর) সোমবার বেলা দেড়টার দিকে আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্র গোলাবারুদসহ শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: