শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে

নড়াইলে আড়াই হাজার কেজি পলিথিন জব্দ করে ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইল সদর উপজেলায় আড়াই হাজার কেজি পলিথিন জব্দ ও নিষিদ্ধ পলিথিন রাখার অভিযোগে ইমরান হোসেন নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ভ্রামমান আদালত জরিমানার পাশাপাশি পলিথিন জব্দ করে তা ধ্বংসের আদেশ দেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে সদরের আউড়িয়া ইউনিয়নের বুড়িখালী (সড়াতলা) গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান।
অর্থদণ্ডপ্রাপ্ত ইমরান হোসেন উপজেলার সড়াতলা গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বুড়িখালি ইট ভাটা এলাকায় এক ভাড়া বাসায় অভিযান চালায় নড়াইল সদর সেনা ক্যাম্প। অভিযোগ ছিলো দীর্ঘ দিন ধরে নিষিদ্ধ পলিথিন অবৈধভাবে মজুদ করে খুচরা বাজারে সরবরাহ করে আসছিলো ইমরান হোসেন নামের এক ব্যবসায়ী । এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ঘর ভর্তি বিভিন্ন আকৃতির বস্তা ভর্তি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরবর্তীতে বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল ও পরিবেশ অধিদফতরের একটি দল অভিযানে যোগ দেয়। জব্দ করা হয় প্রায় আড়াই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা। পরে জব্দকৃত পলিথিন ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার মো. বদিউজ্জামান বলেন, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমান পলিথিন জব্দ করা হয়। পরে পলিথিন ব্যবহার অনুপযোগী করে ধ্বংসের নির্দেশ দেয়া হয়। নিষিদ্ধ পলিথিন সংরক্ষণের দায়ে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: