শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে

নড়াইলে সাহিত্য আলোচনা অনুষ্ঠিত

আতিয়ার রহমান, স্টাফ করেসপন্ডেন্ট নড়াইল:
নড়াইল সাহিত্য আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে নড়াইল কবিতা আসরের আয়োজনে শনিবার (২২ নভেম্বর) দুপুরে সদরের শিমুলিয়া গ্রামে কবি বিপুল বিশ্বাসের বাড়িতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।

নড়াইল কবিতা আসরের প্রচার সম্পাদক এসকে সরকারের সঞ্চালনায় ও আগদিয়া শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদ আলী মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-প্রবীণ কবি আতিয়ার রহমান।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন-খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ইকবাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-মাগুরার বেরইল নাজির আহমেদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ধ্রুব” দাম, গোবরা মিত্র মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রবীন্দ্রনাথ অধিকারী, প্রধান শিক্ষক অরুন বিশ্বস, চলচিত্র পরিচালক শামসুল ইসলাম স্বপন, সাংবাদিক ফরহাদ খানসহ অনেকে।

অনুষ্ঠানে আবৃত্তি করেন-নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক কবি উজির আলী, আমাদা দাখিল মাদরাসার শিক্ষক কবি আমিনূল ইসলাম কাইয়ূম, ইসলামাবাদ দাখিল মাদরাসার শিক্ষক কবি টিপু সুলতান, চন্দ্রকথা সাহিত্য পত্রিকার প্রকাশক ও সম্পাদক কবি সবুজ সুলতানসহ অনেকে।

আগামি ২২ ডিসেম্বর নড়াইল সদরের কলোড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের সন্তান ‘মানবতার কবি’ বিপুল বিশ্বাসকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: