শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

শিরোনাম
ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেনে বিঘ্ন, বিপাকে গ্রাহকেরা তৃণমূলে নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন

সাতক্ষীরার আশাশুনিতে ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার ঢল।

 সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
 বৃহস্পতিবার বিকালে বড়দল ইউনিয়ন বিএনপির আয়োজনে বড়দল আফতাব উদ্দিন কলেজিয়াট স্কুল মাঠে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন কে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত জনসভায় বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক  আজহারুল ইসলাম মন্টুর সভাপতিতে ও সদস্য সচিব আরিফুল ইসলাম বকুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, “উন্নয়নের রুপকার” ও “বানভাসি মানুষের বন্ধু” খ্যাত সাতক্ষীরা-৩ আসনের বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম হেদায়েতুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ শওকত হোসেন, আব্দুর রশিদ মিয়া, রবিউল আউয়াল ছোট, আব্দুল আলিম, মোহাম্মদ তুহিন উল্লাহ, সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, উপজেলা তাঁতীদলের সভাপতি আমির হোসেন বাদশাহ, উপজেলা কৃষক দলের সভাপতি লিয়াকত হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নূরে আলম আলম সরোয়ার লিটন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আছাদুল ইসলাম আছাদ প্রমূখ।
এ সময় প্রধান অতিথী তার বক্তব্যে বলেন, আমি নির্বাচিত হতে পারলে মানিকখালী ব্রিজের টোল মুক্ত করে জনভোগান্তি দূর করব, আশাশুনি উপজেলার কোন খালে নেটপাটা থাকবে না, সকল খালের দখলমুক্ত করে খাল ও নদী পুনঃখননের মাধ্যমে জলবদ্ধতা নিরসন করব, বড়দলের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করবো।
জনসভার শেষ পর্যায়ে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: