শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

শিরোনাম
ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেনে বিঘ্ন, বিপাকে গ্রাহকেরা তৃণমূলে নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন

দেবহাটায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য, শীতের পোশাক ও চিকিৎসা সেবা প্রদান

সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরার দেবহাটার পারুলিয়ায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে ২৫ জন এতিম শিশুদের মাঝে ৩ মাসের খাদ্য সামগ্রী, শীতের পোশাক, চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার ২৯ নভেম্বর ২০২৫, সকাল ১০ টায় পারুলিয়া সাগর শাহ মাধ্যমিক বিদ্যালয় শ্রেণি কক্ষে খাদ্য সামগ্রী, পোশাক, বিনা মূল্যে রক্ত গ্রুপ পরীক্ষা,রোগী দেখে ফ্রী ঔষধ বিতরণ করেছে জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সাবেক মেডিকেল অফিসার ডাঃ সাকিব হাসান (এমবিবিএস)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক প্রভাষক আবু তালেব মোল্ল্যা, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর এরিয়া প্রতিনিধি মুনসি নাজমুল হোসেন, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর প্রোগ্রাম অর্গানাইজার মোঃ সফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিনা মূল্যে রোগী দেখার দায়িত্বে ছিলেন ডাঃ সাকিব হাসান, রক্ত গ্রুপ পরীক্ষা করার দায়িত্বে ছিলেন মেডিকেল টেকনোলজি বিপ্লব স্বর্নকার ও ডেন্টাল এর দায়িত্বে ছিলেন ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি মোঃ রবিউল ইসলাম।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: