শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
মার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাত ভারতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? ভাঙন-আতঙ্কে নদীপারের মানুষ খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা সড়কবিহীন দুই সেতু পড়ে আছে ৩ বছর বাইরে বসেও বাংলাদেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা: হুইপ অপু মামলা ঝুলছে ৪০ হাজার বিচারক মাত্র ৫ জন ডেঙ্গুতে মৃতদের ২৫% ডায়াবেটিস রোগী ১১ দলীয় জোট: জামায়াত ‘একতরফা’ সিদ্ধান্ত নেওয়ায় নাখোশ এনসিপি রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি

নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু  

নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মো. সোহান মীর নামে এক  যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের লোহাগড়া-মহাজন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহান মীর নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের সোভারগোপ গ্রামের মনির মীরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে সোহান মীর নামে ওই যুবক লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের লোহাগড়া-মহাজন সড়কের পাঁচুড়িয়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। পরে স্বজনরা তাকে যশোরে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।
নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির জানান, সোহান নামে একটি ছেলেকে নড়াইল জেলা হাসপাতালে আহত অবস্থায় নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোরে নিয়ে গেলে সে মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: