মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

কালিয়াকৈরে নবাগত ইউএনও’র যোগাদান

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় নতুন নির্বাহী অফিসার যোগদান করেছেন। নতুন উপজেলা নির্বাহী অফিসার মোঃ এ.এইচ.এম ফখরুল হোসাইনের যোগদানে কালিয়াকৈরে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। ৫ আগষ্ট ২০২৪ জুলাই বিপ্লবের পর এই প্রথমবারের মতো নতুন ইউএনও’র আগমনে রাজনৈতিক ব্যাক্তিসহ সাধারণ মানুষের মধ্যে উন্নয়ন ও সার্বিক প্রশাসন বিষয়ে উৎসাহ উদ্দিপনা দেখা গেছে।

জনগণ প্রত্যাশা করেন, তাঁর দায়িত্বগ্রহণে প্রশাসনিক কার্যক্রমে যোগ হবে নতুন গতি, নতুন দৃষ্টিভঙ্গি। ইতোমধ্যে সাবেক ইউএনও কাওছার আহমেদ বাংলাদেশ সচিবালয়ে যোগদান করেছেন।

কালিয়াকৈর উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নবাগত ইউএনও মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো অভিনন্দন জানিয়েছে। নতুন ইউএনও’র যোগদান বিষয়ে অর্ধ সাপ্তাহিক সুবাণী পত্রিকার সম্পাদক আইয়ুব রানা জানান, তাঁর প্রজ্ঞা, সততা ও মানবিক নেতৃত্বে কালিয়াকৈর আরও আলোকিত পথের দিকে অগ্রসর হবে।

জানা যায়, তিনি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার কৃসন্তান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: