বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

শিরোনাম
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী কুমিল্লায় ৮ ঘণ্টার ব্যবধানে মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ৫৪ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কাউন্টডাউন শুরু বিএনপি জুলাই সনদের পক্ষে ছিল ও ভবিষ্যতেও থাকবে: আমান সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ লক্ষ্মীপুরে ড্রামভর্তি ১৩৬০ লিটার ডিজেল, জব্দ করেছে পুলিশ নির্বাচনী অঙ্গীকারে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোপালগঞ্জে সওজ-এর বর্ণাঢ্য কর্মসূচি শুরু হাওর অঞ্চলের দুর্দশা সংসদে: নৌকা আর মোটরসাইকেলই ভরসা, উন্নয়নের জোর দাবি এমপি কামরুলের

গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত ২৭ তম জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :
“প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ২৭তম আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, গোপালগঞ্জ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে উপহার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান এবং বিশেষ অতিথি সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অসিত কুমার সাহা। অনুষ্ঠানে ৮ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার ও ২ জনের হাতে ট্রাই-সাইকেল তুলে দেন তারা। সুবিধাভোগীদের চলাচল ও জীবনমান উন্নয়নে ভবিষ্যতে আরও সহায়তার আশ্বাসও প্রদান করেন অতিথিরা।

উপহার বিতরণ শেষে জেলা প্রশাসনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‍্যালিতে জেলা প্রশাসন, সমাজসেবা বিভাগ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, বর্ণ প্রতিবন্ধী বিদ্যালয়, মহিলা অঙ্গন প্রতিবন্ধী স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

দিবসটি উপলক্ষে বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ জরুরি। সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে এসে একটি অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক সমাজ গড়ার আহ্বান জানান তারা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: