বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

শিরোনাম
ইরান যুদ্ধের জেরে উত্তপ্ত মার্কিন রাজনীতি, ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার দাবি সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি সতর্কবার্তা ১৪ বছর পর রিয়ালের বিপক্ষে জয় পেল বায়ার্ন যুদ্ধবিরতির পর তেহরানে বিশাল সমাবেশ সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় লেখক ও রাজনৈতিক পর্যটন শিল্পের উন্নয়নের সমন্বিত উদ্যোগ ও কৌশলগত রূপরেখা রয়েছে জয়দেবপুর বাজার ও টঙ্গীতে আগুনে পুড়ে যাওয়া বস্তি পরিদর্শনে গাসিক প্রশাসক নড়াইলের লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে মুকুলের মরদেহ উত্তোলন ‘আজ রাতেই একটি পুরো সভ্যতা শেষ হতে পারে’: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

নড়াইলে পাঠক প্রবাহ’ পত্রিকার সুধী সমাবেশ অনুষ্ঠিত

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
‘পাঠক প্রবাহ’ পত্রিকার ৫০তম সংখ্যা প্রকাশ উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ডিসেম্বর) নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে বিকেল ৩ ঘটিকায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদ প্রশাসক উপ সচিব মোঃ আসাদুজ্জামান।

সভাপতিত্ব করেন নড়াইল প্রেসক্লাব সহ সভাপতি এডঃ আজিজুল ইসলাম।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান, জেলা জামাত এর আমির আতাউর রহমান বাচ্চু, এনসিপি সভাপতি শরীফ মুনির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা মৌলানা তাজুল ইসলাম, বারের সভাপতি এডঃ তারিকুজ্জামান লিটু, জেলা ইসলামী আন্দোলন এর সভাপতি মৌলানা আব্দুল আজিজ, দৈনিক ওশান পত্রিকা সম্পাদক এডঃ মোঃ আলমগীর সিদ্দিকী, দৈনিক পাঠক প্রবাহ পত্রিকা সম্পাদক মাহাবুর রহমান লাবলু, নড়াইল কন্ঠ সম্পাদক কাজী হাফিজুর রহমান, এস আই বোরহান উদ্দিন, সাফায়েত উল্লাহ প্রমুখ।

এছাড়াও ৫০তম বিশেষ সংখ্যা প্রকাশ উপলক্ষে আয়োজিত এই সমাবেশে নড়াইল এবং তার পার্শ্ববর্তী এলাকার বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দীর্ঘ অর্ধশত সংখ্যা ধরে ‘পাঠক প্রবাহ’ পত্রিকার সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য এর সম্পাদক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন যে ভবিষ্যতেও পত্রিকাটি তার মান বজায় রেখে পাঠকের মন জয় করে যাবে।
পত্রিকার ৫০তম বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন এবং অতিথিদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়। এই আয়োজন নড়াইলের সাহিত্য-সংস্কৃতি জগতে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: