বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী কুমিল্লায় ৮ ঘণ্টার ব্যবধানে মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ৫৪ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কাউন্টডাউন শুরু বিএনপি জুলাই সনদের পক্ষে ছিল ও ভবিষ্যতেও থাকবে: আমান সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ লক্ষ্মীপুরে ড্রামভর্তি ১৩৬০ লিটার ডিজেল, জব্দ করেছে পুলিশ নির্বাচনী অঙ্গীকারে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোপালগঞ্জে সওজ-এর বর্ণাঢ্য কর্মসূচি শুরু হাওর অঞ্চলের দুর্দশা সংসদে: নৌকা আর মোটরসাইকেলই ভরসা, উন্নয়নের জোর দাবি এমপি কামরুলের

মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন, প্রতিক্রিয়ায় নেত্রীর সুস্থতার জন্য দোয়া প্রার্থনা

মুহাম্মুদ নুরুন্ননী মুন্না, মুন্সীগঞ্জ  :
সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন দলের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
বৃহস্পতিবার বিকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
কামরুজ্জামান রতনের সমর্থকরা জানান, মুন্সীগঞ্জ-৩ আসনে দলের নিবেদিত, ত্যাগী ও গ্রহণযোগ্য নেতাদের মধ্য থেকে কামরুজ্জামান রতনকে মনোনয়ন দেওয়া হয়েছে দল থেকে।
কামরুজ্জামান রতন জানিয়েছেন,  তিনি মানুষের কল্যাণে রাজনীতি করেন। মনোনয়ন পাওয়ায় তাঁর দায়িত্ব আরও বেড়েগেলো। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে মুন্সীগঞ্জ- তিন আসনকে মাদকমুক্ত এবং সৃজনশীল জনপদে রুপান্তর করবেন। তিনি মনোনয়ন পাওয়ার
সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানিয়ে দলের সভানেত্রী খালেদা জিয়ার সুস্থতায় দোয়া প্রার্থনা করেছেন।
এদিকে নতুন প্রার্থী ঘোষণার পর এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম নিয়েছে। রতন মনোনয়ন পাওয়ায় স্থানীয় নেতাকর্মীরা আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ইতোমধ্যে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার অতিরিক্ত আরও ৩৬ আসনের প্রার্থীর নাম প্রকাশ করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: