শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেনে বিঘ্ন, বিপাকে গ্রাহকেরা তৃণমূলে নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন নতুন মার্কিন শুল্কের প্রস্তাবে ক্ষুব্ধ বিভিন্ন দেশ রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময়

যশোরের ঘিবা সীমান্তে বিজিবির অভিযান, ৪১ কেজি গাঁজা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি:
যশোরের ঘিবা সীমান্তে বিশেষ অভিযানে ৪১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) রাত ১১:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ঘিবা বিওপির একটি টহলদল ঘিবা ৭নং পূর্বপাড়া বরইবাগান সংলগ্ন মাঠে অবস্থান নেয়।

এর কিছুক্ষণ পর, আনুমানিক ১১:৩০ মিঃ দিকে টহলদল দেখতে পায়—কয়েকজন চোরাকারবারী মাথায় বস্তা নিয়ে ভারত সীমান্তের দিক থেকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করছে। তারা বরইবাগানের নিকটবর্তী হলে বিজিবির সদস্যরা ধাওয়া করে। তবে উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মাথার বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত বস্তাগুলো উদ্ধার করে খুলে দেখা যায়, এর ভেতরে রয়েছে ভারতীয় গাঁজা। পরিমাপ করে মোট ৪১ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজার সর্বমোট সিজার মূল্য ১ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রব্য মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান দমনে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় নিয়মিতভাবে অভিযান চালিয়ে বিজিবি মাদকদ্রব্যসহ বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: