বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী কুমিল্লায় ৮ ঘণ্টার ব্যবধানে মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ৫৪ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কাউন্টডাউন শুরু বিএনপি জুলাই সনদের পক্ষে ছিল ও ভবিষ্যতেও থাকবে: আমান সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ লক্ষ্মীপুরে ড্রামভর্তি ১৩৬০ লিটার ডিজেল, জব্দ করেছে পুলিশ নির্বাচনী অঙ্গীকারে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোপালগঞ্জে সওজ-এর বর্ণাঢ্য কর্মসূচি শুরু হাওর অঞ্চলের দুর্দশা সংসদে: নৌকা আর মোটরসাইকেলই ভরসা, উন্নয়নের জোর দাবি এমপি কামরুলের

মুন্সীগঞ্জে সনাক ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্তৃপক্ষের সভায় সেবার মানোন্নয়নের সুপারিশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি :
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মুন্সীগঞ্জের সাথে উপজেলা পরিবার পরিকল্পনা কর্তৃপক্ষের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, দুপুর ২টায় মুন্সীগঞ্জের সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।

সনাক সদস্য মুহাম্মদ নুরুন্নবী মুন্নার সভাপতিত্বে সনাকের পরামর্শগুলো সম্পর্কে সার্বিক অবস্থা উল্লেখ করে সভার প্রধান অতিথি মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারিহা নুজহাত (ভারপ্রাপ্ত) ভবিষ্যতে সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করেন। পরিবার পরিকল্পনা সেবার ক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানে সেবাপ্রদানকারীদের নিয়মিত ও সময়ানুযায়ী উপস্থিতি নিশ্চিত করা, সেবার তালিকা বা সিটিজেন চার্টারসহ সময়সূচি স্থাপন, অভিযোগ বা পরামর্শ বক্স স্থাপন, ঔষধের তালিকা দৃশ্যমান স্থানে স্থাপনসহ বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন ইয়েস সদস্য মেঘলা দাস। সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ ইয়ুথ এনগেজমেন্ট এ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: