শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেনে বিঘ্ন, বিপাকে গ্রাহকেরা তৃণমূলে নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন নতুন মার্কিন শুল্কের প্রস্তাবে ক্ষুব্ধ বিভিন্ন দেশ রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময়

নড়াইলে পুকুর পাড় থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আতিয়ার রহমান, স্টাফ করেসপন্ডেন্ট, নড়াইল :
নড়াইলের লোহাগড়ায় পুকুর পাড় থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৭ ডিসম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চর আড়িয়ারা গ্রামের হবি মৃধার পুকুর পাড় থেকে মরদেহ উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ। নিহত তাজিম মোল্যা ওই গ্রামের সহিদুল মোল্যার ছেলে। সে আমডাঙ্গা আদর্শ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের স্বজন সুত্রে জানা গেছে, শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় চরআড়িয়ারা গ্রামের নিজ বাড়ি থেকে বের হয় তাজিম মোল্যা নামে ওই শিক্ষার্থী। পরে সন্ধ্যায় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

পরদিন রোববার (৭ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে স্থানীয় লোকজন চরআড়িয়ারা গ্রামের হবি মৃধার পুকুর পাড়ে মরদেহটি দেখতে পাই। পরে লোহাগড়া থানা পুলিশে খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে- চর আড়িয়ারা গ্রামের ইনজামুল শেখ (১৪), ইব্রাহিম শেখ (১৬) ও শিপন শেখ (১৮)।

লোহাগড়া থানার ওসি তদন্ত অজিত কুমার রায় বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: