বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

শিরোনাম

গাজীপুর সিটি কর্পোরেশন উন্নত নাগরিক সেবা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর নগরবাসীকে উন্নত নাগরিক সেবা প্রদান,জবাবদিহিতা বৃদ্ধির প্রত্যয়ে গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ গত রবিবার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা সিটি করপোরেশন হল রুমে অনুষ্ঠিত হয়।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মুহাম্মদ সোহেল হাসান মতবিনিময় সভার সভাপতিত্ব করেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।এ-সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশন এর সচিব আলামিন আল পারভেজ,বর্জব্যাবস্হপনা কর্মকর্তা সোহেল রানা।

সভায় সাংবাদিকদের মধ্য থেকে নাগরিক সেবা বৃদ্ধির জন্য, সাংবাদিকদের সাথে সিটি কর্পোরেশনের সম্পর্ক উন্নয়ন বিষয় নিয়ে প্রশ্ন করেন, ৭১ টেলিভিশনের সাংবাদিক ইকবাল আহমেদ সরকার, ইত্তেফাকের সাংবাদিক মজিবুর রহমান, দেশরুপান্তরের আমিনুল ইসলাম, দৈনিক আলোকিত বাংলাদেশেের অধ্যাপক আবুল হোসেন চৌধুরী,রেজাউল বারি বাবুল আবিদ হোসেন বুলবুল, জনকণ্ঠের মাজহারুল ইসলাম কাঞ্চন, নজরুল ইসলাম আজাহার, রেজাউল করিম মোল্লা সহ আরও অনেকে।

গাসিক প্রধান নির্বাহী মুহাম্মদ সোহেল হাসান সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এবং গাজীপুর মহানগর উন্নয়নে তার কল্পনার কথা তুলে ধরেন – তিনি বলেন, গাজীপুরবাসীর স্বপ্নের রেলগেটের উপর ওভারব্রিজ নির্মানের কাজ শীঘ্রই শুরু হবে, রাস্তাঘাট উন্নয়নের তদারকির ব্যবস্থা নেওয়া হবে, মশার নিধনে কাজ পুরোদমে চলছে, পুবাইল গাজীপুর রাস্তার বিষয়ে তিনি সুসংবাদ দিতে না পারলেও সাধ্যমত চেষ্টা করার কথা বলেন, বর্জ্য ব্যবস্থাপনার জন্য ১০০ শত বিঘা জায়গা অধিকরণ করা হয়েছে, এছাড়া ময়লা সেকেন্ড ট্রান্সফ্রান্সির জন্য বিভিন্ন ব্যবস্থার কথা উল্লেখ করেন।

ড্রেনেজ ও সুয়ারেজ ব্যবস্থাপনায় আরো কার্যকরী ব্যবস্থা নিবেন। রাস্তার লাইট এর বিষয়ে পদক্ষেপ নেবেন। মগোর খাল খনন বিষয় তিনি বলেছেন বিষয়টি খতিয়ে দেখবেন এবং ব্যবস্থা নিবেন। তিনি মতবিনিময় সভা প্রতি দুই মাস পর পর করার ব্যবস্থা নিবেন। সাংবাদিকদের পএিকায় প্রকাশিত বিজ্ঞাপনের বকেয়া বিল দেওয়ার ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন।
এ সময় প্রায় দুই শতাধিক সাংবাদিকের মিলন মেলায় পরিণত হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: