রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বনপাড়ায় রাস্তার কাজে অনিয়ম: সরকারি গাড়ি পরিহার করে ছুটির দিনেও মাঠে পৌর প্রশাসক গোপালগঞ্জে ‘প্রজ্বলিত গোপালগঞ্জ’-এর গণ-মানববন্ধন শিশু রা‌মিসা‌কে উৎসর্গিকৃত ক‌বিতা প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ভূমি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ গৌরনদীর এসিল্যান্ডের নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ ধনবাড়ীতে পুন:খাল খনন পরিদর্শন ইউএনও’র

বিএনপির আমলে শেয়ার বাজারে ধস নামেনি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির আমলে কখনো শেয়ার বাজারে ধস নামেনি। জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদ পর্যন্ত শেয়ার বাজারে ধস নামেনি। কিন্তু দেশের অর্থনীতি যত নিচের দিকে গেছে সেটা গেছে শেখ হাসিনার আমলে।

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়নে ‘বিএনপির দেশগড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখন বেসরকারি খাতের জুট ১০০ শতাংশ রপ্তানি হয়েছে। শেখ হাসিনা ভারতকে জুট ইন্ডাস্ট্রিতে সুবিধা দেওয়ার জন্য যে সমস্ত ভর্তুকি দেওয়ার দরকার ছিল, তাদের যেসব সুবিধা দেওয়ার দরকার ছিল, সেসব না দিয়ে আস্তে আস্তে জুটটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, বিএনপির কোনো নেতৃবৃন্দ কোনো ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দেননি। যেটা সম্ভব, যেটা করা যায়, সেই কথাগুলোই বলেছেন। কাউকে জান্নাত পাইয়ে দিবেন, সাদ্দাতের বেহেশত পাইয়ে দিবেন এসব কথা বিএনপি বলছে না। বিএনপি অত্যন্ত প্র্যাকটিক্যালি তার সামর্থের মধ্যে যে কাজ করা সম্ভব, সেগুলোর কথাই বলেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: