বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
কেরামত আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সন্ধায় গাজীপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী মজিবুর রহমান সমর্থক ও মনোনয়ন বঞ্চিত গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিষ্টার ইশরাক আহম্মেদ সিদ্দিকীর সমর্থকদের মধ্যে উপজেলার রাখালিয়াচালা,চন্দ্রা পল্লীবিদ্যুৎ ও মাটিকাটা রেলক্রসিং এলাকায় হামলা সংঘর্ষ, মটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ধানের শীষের প্রার্থী মজিবুর রহমান পক্ষের লোকজনের অভিযোগ ধানের শীষের প্রচারনা করতে গেলে মনোনয়ন বঞ্চিত ইশরাক সিদ্দিকীর লোকজন আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায় এবং আমাদের ব্যবহৃত ১৫ থেকে ২০টি মটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
মনোনয়ন বঞ্চিত ইশরাক সিদ্দিকী পক্ষের লোকজনের অভিযোগ মনোয়নয়ন পেয়ে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের লোকজন আমাদের অফিস ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় বাধা দিতে গেলে তারা আমাদের লোকজনকে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে। মজিবুর রহমানের গ্রপের আহত হয়েছেন পৌর ১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি অন্তর,২নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি রিয়াদ আহম্মেদ সৈকত, কালিয়াকৈর সরকারী কলেজের ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক আসিফ, তুহিন, নীবির, সজিব। অপরদিকে এসময় ইশরাক সিদ্দিকীর আহতরা হলেন, পৌর সভার ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেকান্দার আলী, পৌর সভার ১ নং ওর্য়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দিন, পৌরসভার ৫ নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর সভার ৩ নং ওর্য়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রনি মিয়া, পৌর সভার ৫ নং ওর্য়াড বিএনপির যুগ্ম সম্পাদক মারুফ হোসেন, পৌর সভার ১ নং বিএনপির সহ যুব উন্নয়ন সম্পাদক ফরহাদ হোসেন, পৌর সভার ৫ নং ওর্য়াড বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ইয়াকুব আলী , পৌর ৫ নং ওর্য়াড বিএনপির যুগ্ম সম্পাদক মানিক, পৌর বিএনপির ১ নং ওর্য়াড বিএনপির স্বাস্থ্য ও পরিবার কল্যান বিষয়ক সম্পাদক সুজন মিয়া, পৌর সভার ৫ নং ওর্য়াড বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক সজিব হোসেন, ৮ নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, , ৫ নং ওর্য়াড বিএনপির ছাএ বিষয়ক সম্পাদক রিপন, ৫ নং ওয়াড বিএনপির সিনিয়র সহ সভাপতি সাদেক আলী, পৌর সভার ১ নং ওর্য়াড বিএনপির সহ আরো ৩০/৩৫ জন নেতাকর্মী।
কালিয়াকৈর উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সিকদার বলেন, মনোনয়ন পেয়ে ধানের শীষের প্রার্থীর মজিবুর রহমানের লোক জন আমাদের নেতাকর্মীদের উপর অতির্কিত ভাবে হামলা চালায়। তারা মহরা দিয়ে দলবল নিয়ে আমাদের নেতাকর্মীদের বাড়ী বাড়ী গিয়ে হামলা চালায় এবং বেধম মারপিট করে।
ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক মেয়র মজিবুর রহমান বলেন, আমার নেতাকর্মীরা প্রচারনা চালাতে গেলে ইশরাক সিদ্দিকীর লোকজন বাধা দেয় । এ সময় আমার নেতাকর্মীদের উপর হামলা করে ১১টি মটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।