বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ থেকে :
গোপালগঞ্জে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় মহা আড়ম্বরে দিনটি উদযাপিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি দমন কমিশন, গোপালগঞ্জ-এর উপ-পরিচালক রাম প্রসাদ মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারেক সুলতান।
স্বাগত বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক। এছাড়া কমিটির সভাপতি সরদার নুরুল ইসলামও বক্তব্য পেশ করেন। বক্তাদের মূল দাবি ও নির্দেশনা অতিথিবৃন্দ ও বক্তারা তাদের বক্তব্যে সমাজের সকল স্তর থেকে দুর্নীতির মূলোৎপাটনের ওপর জোর দেন। এ সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি ও দিকনির্দেশনা উঠে আসে:
সমাজের সকল স্তর থেকে দুর্নীতির মূল উৎপাটন করতে হবে। শিশুদের সত্য ও স্বচ্ছতার ভিত্তিতে শিক্ষা দান নিশ্চিত করা। বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ।
অনুসন্ধানী সাংবাদিকদের সম্মানী প্রদান প্রথা চালু করার অনুরোধ। বক্তারা আফসোস করে বলেন, ২০০৭ সালে ১৯০টিরও বেশি দেশের মধ্যে আমাদের দেশ দুর্নীতির দিক থেকে ২৩তম স্থানে ছিল। প্রধান অতিথি সরকারের প্রতি জিরো টলারেন্স নীতি গ্রহণসহ অন্যান্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষয়িত্রী শাহানাজ পারভীন ।