শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেনে বিঘ্ন, বিপাকে গ্রাহকেরা তৃণমূলে নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন নতুন মার্কিন শুল্কের প্রস্তাবে ক্ষুব্ধ বিভিন্ন দেশ রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে মেয়ের বিয়েতে ৪ লাখ মানুষকে খাওয়ালেন ভারতের দরিদ্রতম রাজ্যের এক নেতা বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে পেলেন মাত্র একজন ছাত্রী যে রেস্তোরাঁয় কথা বলে না কেউ, কাজ চলে ইশারা আর হাসিতে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান, চমেক হাসপাতালে আটক ৩০ দালাল লিবারল্যান্ড: যে ক্রিপ্টো দেশের নাম খুব কম মানুষই জানে

নড়াইলে হানাদার মুক্ত দিবস পালিত

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
আজ ১০ ডিসেম্বর নড়াইল হানাদার মুক্ত দিবস। নড়াইলের বীর মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের এই দিন নড়াইলকে সম্পূর্ণভাবে শত্রু মুক্ত করতে সক্ষম হন। বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে নড়াইল হানাদার মুক্ত দিবস। জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, চিত্রা থিয়েটারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের উদ্যোগে বুধবার সকালে নড়াইল জেলা জজ আদালত চত্বরে পাশে অবস্থিত ৭১ এর বধ্যভূমি, শহরের রুপগঞ্জ বাজারে পানি উন্নয়ন বোর্ড চত্বরে অবস্থিত গণকবরে পুস্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় সাধারণ মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজীৎ কুমার সাহা, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর অধ্যক্ষ আবুল বাসার আল মামুন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস.এম আব্দুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এ বাকী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস. এ মতিন, বীর মুক্তিযোদ্ধা মো. তবিবর রহমানসহ মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। নানা কর্মসূচিতে দিনটি উদযাপিত হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: