বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

শিরোনাম
ইরান যুদ্ধের জেরে উত্তপ্ত মার্কিন রাজনীতি, ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার দাবি সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি সতর্কবার্তা ১৪ বছর পর রিয়ালের বিপক্ষে জয় পেল বায়ার্ন যুদ্ধবিরতির পর তেহরানে বিশাল সমাবেশ সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় লেখক ও রাজনৈতিক পর্যটন শিল্পের উন্নয়নের সমন্বিত উদ্যোগ ও কৌশলগত রূপরেখা রয়েছে জয়দেবপুর বাজার ও টঙ্গীতে আগুনে পুড়ে যাওয়া বস্তি পরিদর্শনে গাসিক প্রশাসক নড়াইলের লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে মুকুলের মরদেহ উত্তোলন ‘আজ রাতেই একটি পুরো সভ্যতা শেষ হতে পারে’: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ সম্প্রচার করেছে।

তিনি বলেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ রোজ বৃহস্পতিবার ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একইসঙ্গে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ এর ওপর গণভোট অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি। কমিশনে দায়ের করা আপিল নিষ্পত্তির তারিখ ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত। তথা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: