শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

শিরোনাম
১১ দলীয় জোট: জামায়াত ‘একতরফা’ সিদ্ধান্ত নেওয়ায় নাখোশ এনসিপি রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে আসলে কী ঘটছে? কুমিল্লায় হেফাজতের আপত্তির মুখে বন্ধ হলো তাহেরীর মাহফিল ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের

নড়াইলে যুবদলকর্মী হত্যা মামলার অন্যতম আসামি রহমতুল্লাহ গ্রেফতার

আতিয়ার রহমান, স্টাফ করেসপন্ডেন্ট নড়াইল:

নড়াইলের লোহাগড়া উপজেলায় যুবদলকর্মী সালমান খন্দকার হত্যা মামলার অন্যতম আসামি রহমতুল্লাহ শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ ডিসেম্বর) অভিযান চালিয়ে শহরের মদিনাপাড়া থেকে রহমতুল্লাহকে গ্রেফতার করে পুলিশ।

লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা তারক বিশ্বাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা তারক বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে শহরের মদিনাপাড়া থেকে রহমতুল্লাহকে গ্রেপ্তার করেন।

রহমতুল্লাহ শেখ লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের দোয়া মল্লিকপুর গ্রামের গাউস শেখের ছেলে।

চলতি বছরের ৯ মে সকালে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউড়িডাঙ্গা বিল থেকে যুবদলকর্মী সালমান খন্দকারের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সালমান নোয়াগ্রাম ইউনিয়নের মাধবহাটি গ্রামের খাজা খন্দকারের ছেলে। হত্যার ঘটনায় নিহতের ভাই লোহাগড়া থানায় একটি হত্যামামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, সালমান খন্দকার হত্যামামলার আসামি নয়ন কাজী সম্প্রতি পুলিশের হাতে আটকের পর আদালতে যে জবানবন্দি দেয় তাতে রহমতুল্লাহর নাম এসেছে।

লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা তারক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সালমান খন্দকার হত্যামামলার তদন্ত প্রায় শেষের পথে। খুব শিগগিরই চার্জশিট আদালতে দাখিল করা হবে।’

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: