মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

স্বর্ণকাণ্ডে গ্রেপ্তার অভিনেত্রীর মুক্তির আবেদন নাকচ

বিনোদন ডেস্ক : স্বর্ণকাণ্ডে গ্রেপ্তার কন্নড় অভিনেত্রী রান্যা রাওর সুপ্রিম কোর্টে করা আবেদন খারিজ হয়েছে। আদালত নিম্ন আদালতের রায় বহাল রেখেছে।

গত ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে ১৪ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার হন অভিনেত্রী রান্যা রাও। ওই সময় তার সঙ্গে ধরা পড়েন তরুণ কোন্ডারু রাজু, সাহিল জৈন। এই তিনজন মিলে স্বর্ণ পাচারের একটি সিন্ডিকেট গঠন করেছিলেন বলে তদন্তে জানা গেছে। দুবাই, উগান্ডা এবং অন্যান্য দেশের মাধ্যমে পাচার এবং হাওয়ালার মাধ্যমে অর্থের লেনদেন পরিচালনা করা হতো।

২০২৫ সালের মার্চ থেকে পরপ্পনা অগ্রহারা জেলে আটক রয়েছেন রান্যা রাও। একাধিক নিম্ন আদালত জামিন নাকচ করার পর রান্যা রাওর মা রোহিণী রাও, রাজুর মা রমা রাজু এবং সাহিল জৈনের মা প্রিয়াঙ্কা সারকারিয়া উচ্চ আদালতের দ্বারস্থ হন। তারা ‘কফিপোসা’ আইন অনুযায়ী আটক চ্যালেঞ্জ করেন এবং মামলা খারিজের আবেদন জানান।

সুপ্রিম কোর্ট এই আবেদন খারিজ করে জানিয়ে দিয়েছে, নিম্ন আদালতের রায়ই বহাল থাকবে। ফলে স্বর্ণ পাচার মামলার কার্যক্রম চলবে আগের মতোই।

গ্রেপ্তারের সময় রান্যা রাওর বাড়ি তল্লাশি করে উদ্ধার হয় নগদ ২.৫ কোটি রুপি এবং প্রায় দুই কোটি রুপির স্বর্ণালঙ্কার। আটক করা ১৪ কেজি স্বর্ণের বাজারমূল্য প্রায় ১২.৫ কোটি রুপি ছিল বলে জানানো হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: