বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরে সিরিয়াল ভঙ্গকারী বাইকারকে তেল না দেওয়ায় দোকানীকে মারধর টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল? হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: সন্তোষ শর্মা মুন্সীগঞ্জ পৌর শিশুপার্কের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন নতুন বছরকে স্বাগতম – নার্গিস আক্তার মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি, খাল খনন কর্মসূচির উদ্বোধন আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল ঢাকা-১৭ আসনে ৪টি মন্দির নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

মানিকগঞ্জ-১ আসনে ডা. আবু বকর সিদ্দিকের জনতার ইশতেহার ঘোষণা করেন

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :
মানিকগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক জনসাধারণের সামনে তাঁর জনতার ইশতেহারের গুরুত্বপূর্ণ দফাগুলো তুলে ধরেছেন। ইশতেহারে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও নৈতিক সমাজ গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

ইশতেহারের ৬ নম্বর দফায় দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে জোরদার অবকাঠামোগত উন্নয়নের অঙ্গীকার করা হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত চরাঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে যোগাযোগ ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে রাস্তাঘাট নির্মাণ, প্রয়োজনীয় সেতু ও কালভার্ট স্থাপনসহ টেকসই অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে চরাঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষিপণ্য পরিবহন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেন।

অন্যদিকে, ইশতেহারের ৯ নম্বর দফায় “মাদকমুক্ত মানিকগঞ্জ-১: আমাদের অঙ্গীকার” শিরোনামে সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানানো হয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র (রিহ্যাব) স্থাপনের প্রতিশ্রুতি মাদক নির্মূল কমিটি দেওয়া হবে। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মানিকগঞ্জ-১ আসন থেকে মাদকের মূল উৎপাটনের ঘোষণা দেওয়া হয়।

প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক বলেন, একটি সুস্থ সমাজ ও সুন্দর জীবন গড়ে তুলতে হলে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য। তিনি আরও বলেন, এমন একটি নিরাপদ সমাজ গড়ে তোলা হবে, যেখানে প্রতিটি অভিভাবক তাঁর সন্তানকে নিয়ে শতভাগ নিশ্চিন্ত থাকতে পারবেন।

জনতার ইশতেহারে উন্নয়ন ও নৈতিকতার সমন্বয়ে একটি মানবিক ও কল্যাণমুখী মানিকগঞ্জ-১ আসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। “সুস্থ সমাজ, সুন্দর জীবন”—এই মূলমন্ত্রকে সামনে রেখে জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করেন জামায়াতে ইসলামী প্রার্থী ডা. আবু বক্কর সিদ্দিক।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: