বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরে সিরিয়াল ভঙ্গকারী বাইকারকে তেল না দেওয়ায় দোকানীকে মারধর টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল? হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: সন্তোষ শর্মা মুন্সীগঞ্জ পৌর শিশুপার্কের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন নতুন বছরকে স্বাগতম – নার্গিস আক্তার মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি, খাল খনন কর্মসূচির উদ্বোধন আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল ঢাকা-১৭ আসনে ৪টি মন্দির নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

কালিয়াকৈর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গ্যাস লাইনে অগ্নিকাণ্ড

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি :
গাজীপুর কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি গ্যাস লাইন লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ১১:৩০ টায় হঠাৎ গ্যাস লাইনে আগুনের সূত্রপাত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।

এ বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতিয়ার খান রায়হান চৌধুরী বলেন, হরিণহাটি এলাকায় একটি গ্যাস লাইনে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: