বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরে সিরিয়াল ভঙ্গকারী বাইকারকে তেল না দেওয়ায় দোকানীকে মারধর টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল? হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: সন্তোষ শর্মা মুন্সীগঞ্জ পৌর শিশুপার্কের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন নতুন বছরকে স্বাগতম – নার্গিস আক্তার মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি, খাল খনন কর্মসূচির উদ্বোধন আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল ঢাকা-১৭ আসনে ৪টি মন্দির নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

দিপু হত্যার প্রতিবাদে কালিয়াকৈরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস কর্মী শ্রী দিপু চন্দ্র দাসকে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে প্রকাশ্যে পিটিয়ে নৃশংস ভাবে হত্যা করে তার লাশ গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানোসহ সংখ্যালঘুদের উপর চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার লতিফপুর এলাকার ঢাকা-টাঙ্গাইল সড়কে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, যুব ও ছাত্র মহাজোট কালিয়াকৈর উপজেলা শাখার আয়োজনে ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালিয়াকৈর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি রবিন্দ্রনাথ সিদ্ধা সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালিয়াকৈরে উপজেলা শাখার সাধারণ সম্পাদক অর্জুন চন্দ্র সরকার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালিয়াকৈর উপজেলা শাখার সহ- সভাপতি ডা. প্রনব কুমার দাস, যুগ্ম সম্পাদক মন্তুষ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক রুপচান মন্ডল, দপ্তর সম্পাদক গোপাল চন্দ্র মন্ডল, সমাজকল্যাণ সম্পাদক সুমন সাহা, সদস্য ঈশ্বর চন্দ্র বর্মন, নকুল বিহারী বর্মন, সুবল চন্দ্র মনিদাস, অভিরাম বনিক, নিত্য রন্জন সরকার, রতন সরকার, পলাশ সরকার, সমীর সরকার প্রমুখ।

বক্তারা জানান, ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস কর্মী শ্রী দিপু চন্দ্র দাসকে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে প্রকাশ্যে পিটিয়ে নৃশংস ভাবে হত্যা করে তার লাশ গাছে ঝুলিয়ে আগুনে পুড়ানো হয়েছে। আবার চট্টগ্রামের রাউজানের ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন। গুজব ছড়িয়ে একজন নিরপরাধ সনাতনীকে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে। বিচারহীনতার সংস্কৃতির কারনেই সংখ্যালঘু সম্প্রদায় আজ নিরাপত্তাহীনতায় ভুগছে।আমরা এদেশের নাগরিক, আমরা স্বাধীন ভাবে বাচতে চাই।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: