শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ:
রাজপথের লড়াকু কাণ্ডারি, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক ও স্তব্ধতায় আচ্ছন্ন হয়ে পড়েছে গোপালগঞ্জ। আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর সংবাদ পৌঁছালে পুরো জেলায় এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় নেত্রীকে হারানোর সংবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গোপালগঞ্জ জেলা শাখা ও সকল উপজেলা শাখার অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে তাৎক্ষণিক বিভিন্ন শোক কর্মসূচি পালন করা হয়েছে।
শোকের কর্মসূচিতে শোকার্ত শহরের পৌর সুপার মার্কেট পাচুড়িয়ায় গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি কার্যালয়ে শোকের ছায়া নেমে আসে। সদর উপজেলা কার্যালয়ে সকাল থেকেই শোকাহত নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। এরপর কোরআন খতম ও মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোকের এই কঠিন মুহূর্তে প্রিয় নেত্রীকে স্মরণ করতে উপস্থিত ছিলেন: ডাঃ কে এম বাবর, সদস্য, জেলা আহ্বায়ক কমিটি ও বিএনপি মনোনীত প্রার্থী (গোপালগঞ্জ-২)।
শোকে মুহ্যমান সভাপতি, সদর উপজেলা বিএনপি শিকদার শহিদুল ইসলাম লেলিন,সাধারণ সম্পাদক ফজলুল কবির দ্বারা, সহ সভাপতি শেখ হাফিজুর রহমান, সহ সভাপতি মুরাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক হাসানুল হক বান্না,
শেখ হাসিবুর রহমান ও কবিরুল ইসলাম, সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌর বিএনপি।
জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপ্টন, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মাহামুদ হাসান, জেলা শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল্লাহ শেখ, ছাত্রদল সভাপতি মিকাইল হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।
দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি সাজ্জাদ হোসেন। মোনাজাতের এক পর্যায়ে বেগম জিয়ার স্মৃতি চারণ ও তাঁর রাজনৈতিক ত্যাগের কথা উল্লেখ করতেই উপস্থিত নেতাকর্মীদের মাঝে কান্নার রোল পড়ে যায়। এক অভূতপূর্ব আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়, যেখানে নেত্রীর বিয়োগ ব্যথায় কান্নায় ভেঙে পড়েন রাজপথের ত্যাগী কর্মীরাও। গোপালগঞ্জের সাধারণ মানুষের মাঝেও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক নীরব শোক লক্ষ্য করা গেছে। দলীয় কার্যালয়ে শোক বই খোলাসহ কালো পতাকা উত্তোলনের মাধ্যমে শোকের এই ধারা অব্যাহত রয়েছে।