শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
কালিয়াকৈর মিথ্যা ভিত্তিহীন ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: শর্ত ভঙ্গ ও প্রাণনাশের হুমকিতে আতঙ্কে পরিবার লক্ষ্মীপুরে সিরিয়াল ভঙ্গকারী বাইকারকে তেল না দেওয়ায় দোকানীকে মারধর টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল? হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: সন্তোষ শর্মা মুন্সীগঞ্জ পৌর শিশুপার্কের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন নতুন বছরকে স্বাগতম – নার্গিস আক্তার মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি, খাল খনন কর্মসূচির উদ্বোধন আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল ঢাকা-১৭ আসনে ৪টি মন্দির

গাজীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেয়র মজিবুর রহমানের মনোনয়নপত্র জমা

কেরামত আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী মেয়র মজিবুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার সকালে তিনি কালিয়াকৈর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার এ এইচ এম ফখরুল হোসাইন এর হাতে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে কালিয়াকৈর বাস টার্মিনাল এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয় এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসন থেকে নির্বাচিত হয়ে জনগণের সেবায় আত্মনিয়োগ করার জন্য মজিবুর রহমানের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. কামরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান শাহিন, জেলা জাসাসের আহ্বায়ক এরশাদ ফকিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: