সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে ভোটারদের স্বাক্ষর জাল করার অভিযোগ ওঠায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। গত সোমবার (২৯ ডিসেম্বর) গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামানিক ।

জানা গেছে, নিয়ম অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট আসনের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করে মনোনয়নপত্রের সাথে জমা দেওয়া বাধ্যতামূলক। সে অনুযায়ী তিনি মনোনয়নপত্র জমা দিলেও তার বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগ উঠেছে।
কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ও রাধাগঞ্জ ইউনিয়নে সরেজমিন গিয়ে ওই স্বাক্ষর জালের অভিযোগের সত্যতা পেয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। এ বিষয়ে সাদুল্লাপুর ইউনিয়নের টিকরীবাড়ি গ্রামের মিলন সেনের স্ত্রী যমুনা সেনের সাথে আলাপ করা হলে তিনি বলেন, গত বুধবার (৩১ ডিসেম্বর) প্রশাসনের লোক আমার কাছে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিকের পক্ষে স্বাক্ষর করেছি কিনা তা জানতে এসেছিলেন। আমি তাদের জানিয়েছি, গোবিন্দ চন্দ্র প্রামাণিক নামে কাউকে চিনি না। আমি কখনও তার নাম শুনিনি এবং তার জন্য কোনো কাগজে স্বাক্ষরও করিনি। আমার স্বাক্ষর যদি কেউ ব্যবহার করে থাকে তবে সেটা জাল। রাধাগঞ্জ ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের সুনীল বাড়ৈর স্ত্রী উষা বাড়ৈ বলেন, আমি ঢাকায় আমার ছেলের বাসায় ছিলাম। গোবিন্দ চন্দ্র প্রামাণিককে আমি চিনি না এবং তার কোনো কাগজে স্বাক্ষরও করি নাই।

এ ব্যাপারে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, আমার পক্ষে যারা স্বাক্ষর করেছেন তারা সবাই সঠিকভাবে স্বাক্ষর করেছেন। জাল স্বাক্ষরের অভিযোগ সত্য নয়। সরকারী রিটার্নিং অফিসার ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক গণমাধ্যমকর্মীদের বলেন, আমি স্বতন্ত্র প্রার্থীদের স্বাক্ষরের বিষয়ে তদন্ত করে একটি প্রতিবেদন রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত রিটার্নিং অফিসার গ্রহণ করবেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: