শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম
আকিজ গ্রুপে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নেতৃত্বে সুমন-শিবলী প্রতিটি ধর্মই মানুষকে সত্য, ন্যায় ও মানবকল্যাণের শিক্ষা দেয়: রাষ্ট্রপতি ভোরে প্রশ্নপত্র আসে এনবিআরের দুই কর্মীর কাছে, কয়েক ঘণ্টার মধ্যে ছড়িয়ে পড়ে উত্তর ৮-১০ লাখে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী অনলাইনে আকর্ষণীয় পণ্যের বিজ্ঞাপন দিয়ে বিশ্বজুড়ে গুপ্তচরবৃত্তি চালিয়েছে ইসরায়েলি কোম্পানি মানারাতে দুই দিনব্যাপী স্টেম ফেস্ট শুরু, অংশ নিচ্ছে ৮ শতাধিক শিক্ষার্থী নরেন্দ্র মোদির কণ্ঠে চার দেশের সামরিক সুরক্ষায় শেখ হাসিনার ফেরার বার্তাটি এআই নির্মিত স্কুল ছুটির পর যে কারণে শিশুকে রাস্তার খাবার দেবেন না সাইবার সিকিউরিটি আইন প্রয়োজন, তবে সাংবাদিকতা ব্যাহত করা যাবে না: প্রেস সচিব

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢাবি সাদা দলের

স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করেছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন (ঢাবি) সাদা দল।

আজ রোববার (৪ জানুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাঁরা এ কর্মসূচি পালন করেন। এ সময় দোয়া পরিচালনা করেন ঢাবি আরবি বিভাগের অধ্যাপক এ বি এম সিদ্দিকুর রহমান নিজামী।

শ্রদ্ধা নিবেদন শেষে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া আমাদের অভিভাবকহীন করে চলে গেছেন। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন।’

বিএনপির আগামী নেতৃত্বের বিষয়ে অধ্যাপক ড. মোর্শেদ হাসান বলেন, ‘বেগম খালেদা জিয়ার মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ ছিল না। কোনোদিন কারও সঙ্গে খারাপ আচরণ করেননি। ঠিক তেমনি তারেক রহমানের মাঝেও কোনো ধরনের হিংসা-বিদ্বেষ নেই। তিনি সবার সঙ্গে আলোচনায় বসছেন। সবাইকে নিয়ে দেশ পরিচালনার কথা ভাবছেন। আশা করি দেশনেত্রীর মতো সবাইকে একত্রিত করে দেশকে সঠিকভাবে পরিচালনা করবেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও মো. আবুল কালাম সরকার; বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম; জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান; ঢাবি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান; সাদা দলের সদস্য সচিব অধ্যাপক ড. মহিউদ্দিনসহ শতাধিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: