মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

তামান্নার প্রতি মিনিটের পারিশ্রমিক নিয়ে যা জানা গেল

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া তার নৃত্য দক্ষতায় আবারও সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। বিদায়ী বছরের শেষ সন্ধ্যায় গোয়ার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে তিনি ‘আজ কি রাত’ গানটি পরিবেশন করে তুমুল উন্মাদনার সৃষ্টি করেছেন।

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ওই অনুষ্ঠানে মাত্র ৬ মিনিট মঞ্চে নাচের জন্য তামান্না ভাটিয়া পেয়েছেন ৬ কোটি রুপি। অর্থাৎ, প্রতি মিনিটের জন্য তার পারিশ্রমিক দাঁড়িয়েছে এক কোটি রুপি।

দর্শকরা মঞ্চে তাকে সামনে থেকে দেখার জন্য দীর্ঘক্ষণ আগাম টিকিট কিনেছিলেন। তামান্না যখন মঞ্চে উঠলেন, তখন দর্শকরা নাম ধরে চিৎকার, করতালি এবং উল্লাসে পুরো এলাকা মুখর করে তোলেন।

মঞ্চে তার সঙ্গে উপস্থিত ছিলেন পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়া, জনপ্রিয় ডিজে চেতস এবং আরও কয়েকজন শিল্পী। এই পারফরম্যান্সের কারণে আলোচনা আরও বৃদ্ধি পেয়েছে।

ব্যক্তিগত জীবনে গত বছর বিচ্ছেদের খবর শিরোনামে থাকলেও পেশাগত জীবন থেকে থেমে থাকেননি তামান্না। ‘আজ কি রাত’ গানটির সাফল্যের পর তাকে দেখা গেছে ‘কাভাল্লা’ থেকে ‘গুফর’সহ একের পর এক জনপ্রিয় গানে নাচতে।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: